Saturday, 16 March 2024
Wednesday, 6 March 2024
Sunday, 10 September 2023
খালেদার চিকিৎসা নয়, সংসদে সিট চায় বিএনপি নেতারা
খালেদার চিকিৎসা নয়, সংসদে সিট চায় বিএনপি নেতারা
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত দুইদিন ধরে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন। তবে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছেন।
এমনাবস্থায় চিকিৎসার নামে খালেদাকে দেশের বাইরে নিতে তৎপরতা শুরু করেছেন তার পরিবারের সদস্যরা। আবারও সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ শুরু করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। বুধবার (৬ সেপ্টেম্বর) খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দিয়েছেন তিনি। কিন্তু কিছুই জানে না দলের শীর্ষ নেতারা।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন আন্দোলন চাঙ্গা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনের নিশ্চয়তা পাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিএনপির কোনো নেতাই মনে করেন না যে, এরকম আন্দোলন করে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা সম্ভব হবে। তাই দলের কিছু কিছু নেতা আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে একটি সমঝোতা এবং দেনদরবারের চেষ্টা করছে।
https://fb.watch/mZRf0XjMOZ/পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা বাংলানিউজ ব্যাংককে জানায়, সরকারের সঙ্গে যদি একটি সমঝোতায় আসা যায় এবং সরকার যদি নির্দিষ্ট কিছু আসনে বিএনপিকে ছাড় দিতে রাজি হয় তাহলে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলটি এ যাত্রায় বেঁচে যাবে।
তবে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে, নির্বাচন হবে নির্বাচনের মতো করে। সেখানে কোন দল কত আসন পাবে তা নির্ভর করবে জনগণের ভোটের উপর। কাজেই, বিএনপির নির্দিষ্ট সংখ্যক আসন দাবী করা যৌক্তিক নয়।
Saturday, 19 August 2023
Tuesday, 16 May 2023
Monday, 2 August 2021
ভালোবাসা মানে নতুন কোন কষ্টে জড়ানো
সুখের আশায় দুঃখের সাগরে ঝাপ দেওয়ানো
উত্তাল ঢেউ এর মধ্যে দু’জন একসাথে সাঁতরানো
একজনের সুখে অন্য জনের ভাগ বসানো
একজনের দুঃখে অন্য জনের কাতর হওয়ানো।।
ভালোবাসা মানে দুঃখের মাঝে সুখের ঘ্রাণ নেওয়ানো
সুখের মাঝে দুঃখকে লুকানো
হাসির মাঝে মধু মাখানো
চোখের জলে বুক ভাসানো
কারো জন্য নির্ঘুম রাত কাটানো।।
ভালোবাসা মানে তুমুল ঝড়ের মাঝে পথ পেরোনো
বৃষ্টির মাঝে শরীর ভিজানো
মেঘের মাঝে মুখ লুকানো
গহীন অরণ্যে রাত কাটানো
দুর্গম পাহাড়ে পা আটকানো।।
ভালোবাসা মানে সুখের আশায় দূর আকাশে তাকানো
শত অপবাদের সাথে নিজেকে জড়ানো
জ্যোৎস্না রাতে ছাদে বসে রাত কাটানো
বিরহের ব্যাথায় বুক ফাটানো
দু’জনের মাঝে দুজনকে হারানো।।
![]() |
তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না।
মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।
আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।
আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল।
আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
কাছে আসো বা না আসো, তাতে আমার কোনো আপত্তি নেই।
হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব
কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।
কয়েক সেকেন্ডের জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে
আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
এর জন্য তুমি কি চাও?
হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা
পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।
কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে
পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।
হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে
কিন্তু তুমিতো আর আমার হলে না।
কি হবে ভরে এই শুন্য হৃদয় ?
আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক
পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও
প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ ‘ভালোবাসি’
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
Saturday, 31 July 2021
মৃতরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?
মৃতরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?
মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে, সে নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাফনের কাপড়ে বাধছে এবং কবরে নামছে।
যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনো তিনি সপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি সপ্ন। তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনে না।
পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারনে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন।
(আমরা প্রায়শই এমন সপ্ন দেখে থাকি, যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথা বার্তা শুনতে পাই কিন্তু নিজে থেকে ওই অর্ধঘুম থেকে উঠতে পারিনা। তখন আমরা ভাবি, হায়রে কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলেই তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম। কিন্তু কেউই আসেনা। আমরা নিজেরাই একসময় উঠি। হয় না এমন অনুভূতি?
আচ্ছা এটা কি মৃত্যুর মত কোন একটা অনুভুতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব?)
তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল, তখন সে অবাক হয়ে বলতে থাকে
"আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়?"
তারপরে সে আরো অবাক হয়ে বলতে থাকে "আমি কোথায়, এই জায়গাটি কোথায়, সর্বত্র ময়লা-মাটির গন্ধ কেন, আমি এখানে কী করছি?"
তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়!
হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তাঁর স্বজনদের ডাকতে থাকেন যারা তাঁর মতে, তাকে বাঁচাতে এগিয়ে আসবেন:
"উমর .... !!!!"
"ওয়েজা .... !!!!"
"আবদুল্লাহি .... !!!!"
"খাদিজা .... !!!!"
"আয়শা .... !!!!"
"উসমান .... !!!!"
তাকে কেউ উত্তর দিবে না। তারপরে সে মনে করে যে এই মুহুর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে। তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করেন;
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ ... !!!
তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তাঁর জীবদ্দশায় তিনি এর আগে কখনও অনুভব করেননি।
যদি তিনি একজন ভাল ব্যক্তি হন, হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন।
আর যদি সে খারাপ লোক হয় তবে দু'জন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে।
ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার মা, পিতা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলের পাপ ক্ষমা করুন।
* ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না। *
ইসলামে ভাই ও বোনেরা, আপনার এখানে দুটি বিকল্প রয়েছে:
এই সামান্য লেখাটি কেবল এখানে পড়ুন এবং মাথা থেকে ঝেড়ে ফেলুন ।
এই জ্ঞানটি আপনার বন্ধুদের এবং অন্যান্য পরিচিত মানুষের সাথে ভাগ করুন আর নিজেকে সংশোধন করুন। লজ্জা লাগলে নিজের ওয়ালে অনলি মি দিয়ে দিয়ে রাখুন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।
আমিন।
Subscribe to:
Posts (Atom)






















